প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পঞ্চম ‘রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুর্নামেন্টে বিজয়ী গলফাররা হলেন— উইনার এস এম আব্দুল্লাহ ফারাবি, রানার-আপ ব্রিগেডিয়ার জেনারেল শাহ্-নূর-জিলানী এবং লেডিস উইনার মিসেস লি ইয়ং কিয়ং।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম; রানার গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান; ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন (অব.) এবং দেশের সব গলফ ক্লাব হতে ৬৭০ জন গলফার ও রানার গ্রুপ অব কোম্পানিজ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।