শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ডসহ ৪ জন গ্রেফতার

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১ এপ্রিল) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চারজনের নাম না বললেও তাদের মধ্যে অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারী ৪ জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়। পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।