বাংলাদেশ-ইউএসএআইডি নতুন সহযোগিতা নিয়ে আলোচনা

দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করছে ইউএসএআইডি। রোহিঙ্গা, স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার, গণতন্ত্র, সুশীল সমাজ উন্নয়নসহ বিভিন্ন খাতে অর্থ ও টেকনিক্যাল সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। নতুন নতুন খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইউএসএআইডি এর উপপ্রধান ইসোবেল কোলম্যান।

মঙ্গলবার (৫ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এক টুইট বার্তায় পররাষ্ট্র সচিব লিখেছেন, ইউএসএআইডি’র উপপ্রধান ইসোবেল কোলম্যানের সঙ্গে বৈঠক করতে পেরে আমি আনন্দিত। ইউএসএআইডি এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও কিভাবে দৃঢ় করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি।

উল্লেখ্য ২০২০ সালে বাংলাদেশকে ২৭ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে ইউএসএআইডি।