মারুফার পাশে র‌্যাব

মেডিক্যালে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে না পারার শঙ্কা দূর হলো সাতক্ষীরার মারুফা খাতুনের। তার পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

শুক্রবার (৮ এপ্রিল) র‌্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন সাতক্ষীরা জেলার তালা থানাধীন জেয়ালানলতা গ্রামে মারুফার বাড়িতে গিয়ে ভর্তির খরচ তুলে দেন।

এসময় মেডিক্যালে চান্স পাওয়া মারুফা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছা আর সবার দোয়ায় এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। আমার পরিবারের পক্ষে মেডিক্যালে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। র‌্যাব কর্মকর্তারা আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেয়ালানলতা জেলেপল্লীর হতদরিদ্র জেলে অজিত বিশ্বাসের মেয়ে মারুফা খাতুন ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু আর্থিক অনটনের কারণে মেডিক্যালে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।