ডাকাতির প্রস্তুতিকালে শাহবাগ থেকে ৫ জন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতি সময় রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি লালবাগ গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে শাহবাগ থানা এলাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মিন্টু মাসুদ তাজুল সবুজ ও জীবন।

ডিএমপির লালবাগ গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, ডাকাতির পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পাঁচ জনকে গ্রেফতার করি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।