মতিঝিলে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীর মতিঝিল থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ওয়ারী গোয়েন্দা পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন আব্দুল মাজেদ, নাফিস উদ্দিন ও মো. রমজান আলী।

গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, ‘ফকিরাপুলে আবাসিক হোটেল আসমা এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য কয়েকজন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু এ সময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মাজেদ, নাফিস ও রমজানকে গ্রেফতার করা হয়।