একসঙ্গে আট বছরের ক্রীড়া পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১১ মে সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পুরস্কার দেওয়া হবে আগামী ১১ মে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোনীতদের হাতে পুরস্কার বাবদ ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।