তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়া কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (২৪ এপ্রিল) সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এ আকস্মিক মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তিকামনা করেন।
এসময় বিপু বড়ুয়ার স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তার আকস্মিক মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মতো ও অত্যন্ত বেদনার। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও পরিবার যেন এ শোক সহ্য করে এগোতে পারে, সেই প্রার্থনা করি।