নারায়ণগঞ্জের ভুলতায় ফ্রেস স্টিল মিলের জেনারেটর সার্ভিসিংয়ের সময় বিস্ফোরণে তিন কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা ওই মিলের স্টাফ।
রবিবার (৮ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন— মো. নাজমুল, (২৭) মো. শামীম (৩২) ও বাশার (২৮)।
গুরুতর অবস্থায় তাদের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
ফ্রেস স্টিল মিলের সুপার ভাইজার মো. সুমন এ তথ্য জানিয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। কর্তব্যরত চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, ‘দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে শামীমের শরীরের ৪৫ শতাংশ, নাজমুলের ৬১ শতাংশ ও বাশারের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।’ তিনি জানান, শামিম ও নাজমুলের বাড়ি আড়াইহাজার এবং বাশারের বাড়ি কুমিল্লায়।