রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও মদসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চলে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৫৫ পিস ইয়াবা, ৫ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা, ১১ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেনসিডিল ও ১০৪ বোতল মদ জব্দ করা হয়।
গ্রেফতার ব্যত্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।