২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৩ মে) বিকালে যাত্রাবাড়ীর ধনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ দু'জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের অভিযোগে একটি পিকআপ জব্দ করে র‍্যাব।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৪০) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য সরবরাহ করে আসছিল।

যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।