কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থেকে ৭ প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৪) মে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এই প্রতারক চক্রের সদস্যরা বিদেশগামী সাধারণ যাত্রীদের সঙ্গে কোভিড সার্টিফিকেট নিয়ে প্রতারণা করে আসছিল। এখন পর্যন্ত বিপুল পরিমাণ লোকজনের কাছ থেকে এ ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে রবিবার (১৫ মে) দুপুরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।