ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন হবে পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে।
অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ও জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ মে) ফায়ার সার্ভিস অধিদফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি তার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।
মহাপরিচালক বলেন, ‘একটি বিষয়ে আমি সবাইকে পরিষ্কার করতে চাই তা হলো— এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে।’
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সব বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদফতরের উপপরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।