বিএসইসি’র সহকারী পরিচালকের লাশ উদ্ধার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ মে)  রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকার একটি বাসা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়।  

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার বাংলা ট্রিবিউনেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।  রাতেই তার মরাদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।