রাজধানীর চকবাজার থানাধীন চানখারপুলে ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চকবাজার থানার উপ-পরিদর্শক এসআই নূর উদ্দিন আহমেদ।
নূর উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (১৬ জুন) চানখারপুল ট্রাফিক বক্সের পাশে নীল রঙের কাপড়ে মোড়ানো কালো পলিথিন ব্যাগে মোড়ানে অবস্থায় ফুটপাতে ওই কন্যা নবজাতকের মৃতদেহ পড়ে ছিল। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।’
এসআই জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
কে বা কারা মৃতদেহটি ফেলে রেখে গেছে তা জানা যায়নি।