বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগ দিতে ২০০৫ সালে শুরু হয় এনটিআরসি নিয়োগ পরীক্ষা। এ পর্যন্ত ১৬টি নিবন্ধন পরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় পাস করা নিয়োগ বঞ্চিত সনদধারীরা নিয়োগের দাবিতে ঈদের দিনও গণঅনশন কর্মসূচি পালন করছেন। রাস্তায় ঈদের নামাজ আদায় করেন তারা।
এর আগে গত ৫ জুন তিন দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের সামনে গণঅনশন শুরু করেন প্যানেল প্রত্যাশী এনটিআরসি নিবন্ধিত সনদধারীরা। তারা ঘোষণা দেন প্রয়োজনে ঈদের দিনও কর্মসূচি চালিয়ে যাবেন। রবিবার (১০ জুলাই) ঈদুল আজহার দিনও তারা অনশন করছেন। এ নিয়ে টানা ৩৬ দিন ধরে চলছে তাদের অনশন।
তিনি জানান, এনটিআরসির প্রথম ব্যাচ থেকে শুরু করে সব ব্যাচের নিয়োগ বঞ্চিত সনদধারীরা এখানে রয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো হলো- আবেদনে নিয়োগ বঞ্চিত সবার চাকরি নিশ্চিত করা, বর্তমানে যারা বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে চাকরিরত আছেন (ইনডেক্সধারী) তাদের আবেদনের সুযোগ না দেওয়া। প্রয়োজনে তাদের জন্য আলাদাভাবে বদলির ব্যবস্থা রাখা, বেইজভিত্তক প্যানেলের মাধ্যমে সবার চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনও পরীক্ষা না নেওয়া।