বিভিন্ন বাসের লাইসেন্স ও কাগজপত্র চুরি করে সেগুলোর বিনিময়ে চাঁদা দাবি করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার (১৬ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ৪ জনের পরিচয় এখনও প্রকাশ হয়নি। রবিবার সকালে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান সিআইডির ওই কর্মকর্তা।