রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হ্যারাল্ড স্কুলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইশরাক মনজুর (১৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। মনজুর ১৫৪ পূর্ব রাজা বাজারের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
স্বজনরা জানিয়েছেন, মায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে সে আত্মহত্যা করতে পারে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।