সেরা স্থপতিদের অ্যাওয়ার্ড দেবে বার্জার, আবেদন গ্রহণ শুরু 

দেশের স্থপতিদের জন্য দশম 'বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার' প্রতিযোগিতার আবেদনপত্র সংগ্রহ করা যাবে আজ থেকে। বুধবার (১০ আগস্ট) গুলশান ক্লাবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি কাজী এম আরিফ বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দেশি সেরা স্থাপত্যকে স্বীকৃতি দিতে 'বার্জার ইয়াং আর্কিটেক্টস' অ্যাওয়ার্ড চালু করা হয় ২০০৩ সালে। ২০০৭ সালে 'বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)' নামকরণ করে প্রবীণদেরও অন্তর্ভুক্ত করা হয়। ২০ বছরে বিএইএ অ্যাওয়ার্ডের দশম আসর অনুষ্ঠিত হচ্ছে এ বছর।

সকল স্থপতির কাছে ইলেক্ট্রনিক ফর্ম ও হার্ডকপি পৌছে দেওয়া হবে জানিয়ে কাজী এম আরিফ বলেন, চলতি মাসের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। চূড়ান্ত প্রকল্প জমা দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। অক্টোবরের মাঝামাঝি প্রাথমিক জ্যুরি বোর্ডের কাজ শেষ হবে, চতুর্থ সপ্তাহে শেষ হবে চূড়ান্ত জ্যুরি কার্যক্রম। নভেম্বরের শেষ সপ্তাহে পুরষ্কার দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন আইএবি'র সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, বার্জানের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, মার্কেটিং ও সেলসের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, পিপিইজের প্রধান সাব্বির আহমাদ, চ্যানেল এনগেজমেন্টের প্রধান এ এম এম ফজলুর রশিদ ও প্রোলিস্কস'র প্রধান মোহাম্মাদ তরিকুল ইসলাম প্রমুখ।