সিদ্দিক আহাম্মেদ (৬২) নামে মাদক মামলায় গ্রেফতার এক আসামির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে তার মৃত্যু হয়। ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল জুয়েল এ তথ্য জানান।
এসআই জানান, গ্রেফতারের সময় সিদ্দিকের কাছ থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তার বয়স ৬২ বছর। বাবার নাম কালা মিয়া।
জুয়েল বলেন, ‘তাকে বুধবার আদালতে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’