মাদক মামলায় গ্রেফতারকৃত ডিবি হেফাজতে থাকা মারা যাওয়া সিদ্দিক আহমেদের (৬২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ময়নাতদন্ত করেন ঢামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. সোহেলী মুনজুরী তন্বী।
মর্গ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের সময়ে মৃতের পাকস্থলী থেকে পলিথিনে পেঁচানো ৩৫ পিস ইয়াবা, অপর আরেকটি প্যাকেট থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা অর্ধেক গলে গেছে।
এছাড়া, মৃতের ভিসারা ও ব্লাড রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হার্ট ও লাংস প্যাথলজিতে পাঠানো হয়েছে।
এর আগে মৃতের ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাহবাগ থানার এসআই সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।