রাজধানীতে মাদকসহ ৫১ জন গ্রেফতার

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে করে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‌‌।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদক।

ডিএমপি'র গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে। অভিযানে ৫৪০১ পিস ইয়াবা, ১১৮ গ্রাম ১৬৮ পুরিয়া হেরোইন ও ৪০ কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।