মোড়ক উন্মোচন শেষে তারা বলেন, সালাহ্উদ্দীন আহ্মদ ছিলেন একজন অনন্য ইতিহাসবিদ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল মূল্যবোধের একনিষ্ঠ সাধক। তার জীবদ্দশাতেই বাংলা একাডেমি তার কীর্তি মূল্যায়ন পূর্বক সংবর্ধনাগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়। কিন্তু এই গ্রন্থের প্রস্তুতিকালে তিনি প্রয়াত হওয়ায় আমরা তার হাতে বইটি তুলে দিতে পারিনি। তবে যে ইতিহাসবোধ এবং অসাম্প্রদায়িক আধুনিক চেতনার উত্তরাধিকার তিনি রেখে গেছেন তাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।
সংবর্ধনা গ্রন্থটি গ্রন্থটি সম্পাদনা করেছেন আনিসুজ্জামান, শামসুজ্জামান খান ও সিরাজুল ইসলাম। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন কায়সার, মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
/এসআর/এপিএইচ/আপ-এআর/