ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মারধর ও নির্যাতনের অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী ইসরাত জাহান।

সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও মারধরের অভিযোগে একটি অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। আমরা অভিযোগটি রেখেছি। তদন্ত করে সত্যতা মিললে মামলা করা হবে।

এদিকে আল আমিনের স্ত্রী ইসরাতের মামা সৈকত বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ভাগ্নিকে মারধর এবং নির্যাতনের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন সময় আল আমিনের নির্যাতনের শিকার হয়ে আসছে ইসরাত।