এএসপি হলেন ৫৫ পুলিশ ইন্সপেক্টর

পুলিশ পরিদর্শক থেকে বিসিএস পদমর্যাদার সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন ৫৫ কর্মকর্তা। রবিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ পুলিশ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতি পাওয়া ক্যাডার ভুক্ত পদে যোগদান পত্র পাঠাতে বলা হয়েছে। এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।