সিআইডি পরিচয়ে অপতৎপরতা চালালে যাচাইয়ের অনুরোধ সংস্থাটির

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় কেউ কোনও ধরনের অপতৎপরতার ঘটনা ঘটালে, পরিচয় যাচাই করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সিআইডির অপারেশনস ০১৩২০০১৯৯৯৮, টেলিফোন ৪৮৩১১০৪৩, সাইবার সাপোর্ট সেন্টার ০১৩২০০১০১৪৮, টেলিফোন ৪৪০৭০০২৯ এই নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিআইডি মিডিয়া শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিআইডি আইন-কানুন ও বিধি নিষেধ পরিপালন করে সব ধরনের কার্যক্রম পরিচালনা করে। তাই যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, কোনও তথ্য যাচাই-বাছাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়।