ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সই করা কার্যালয়ের আদেশে এসব তথ্য জানা গেছে।

আদেশে জানানো হয়, সবুজবাগ থানার পরিদর্শক তদন্ত শেখ আমিনুল বাশারকে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া দারুস সালাম থানার বর্তমান ওসি তোফায়েল আহমেদকে ডিএমপি হেডকোয়ার্টারের অপারেশন বিভাগে, শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।