ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন খন্দকার গোলাম ফারুক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। শনিবার (২৯ অক্টোবর) তিনি দায়িত্ব বুঝে নেন। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

ডিএমপির বিদায়ী কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।  শনিবার অবসরে গিয়েছেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।ডিএমপি কমিশনারকে বিভিন্ন কর্মকর্তাদের শুভেচ্ছা

দায়িত্ব গ্রহণের পর ডিএমপি সদর দফতর, বিভিন্ন বিভাগের (ক্রাইম ও ডিবি) বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফুল দিয়ে নতুন কমিশনারকে শুভেচ্ছা জানান।