ধর্ষণ মামলা থেকে নিজেকে আড়াল করতে দীর্ঘ ১৬ বছর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আনোয়ার সরকার। অবশেষে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৫ নভেম্বর) সিরাজদিখান থানাধীন টেঙ্গুরিয়াপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার সরকারকে (৬২) গ্রেফতার করা হয়। ২০০৭ সালে ওই ব্যক্তির নামে একটি ধর্ষণ মামলা হওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। পরে সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।