পুলিশ সুপার পদমর্যাদার আরও এক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। ব্যারিস্টার মো. জিল্লুর রহমান নামের ওই পুলিশ কর্মকর্তা ঢাকায় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত কমান্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
জিল্লুর রহমানকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় গত ১৬ নভেম্বর। সোমবার (২১ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৭নং আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আরও পড়ুন: