ঢামেক ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির নতুন সভাপতি রমিজ, সম্পাদক শিপন 

ঢাকা মেডিক্যালে উৎসবমুখর পরিবেশে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২৭টি পদে ১০৪ জন প্রার্থী ছিলেন। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. রমিজ ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যিনি ঢাকা মেডিক্যাল আওয়ামী লীগ ইউনিটেরও সভাপতি। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শিপন মিয়া। তিনি পেয়েছেন ৫৪০ ভোট।

৯৪৬ জন ভোটারের মধ্যে মধ্যে ৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. আশরাফুল আলম বলেন, ‘নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং কর্মচারীদের অনেক দিনের আশার প্রতিফলন হয়েছে।’