অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটে অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
এর আগে ৮ নভেম্বর একই আদালত দুদকের এ মামলায় সম্রাটের জামিনের মেয়াদ ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ান। সেই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্যও এদিন ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ হাজিরা দিতে আদালতে আসেন সম্রাট।
তার পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ নিশ্চিত করেছেন।