এমআরটি পাস বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাওয়া যাবে

মেট্রোরেলের এমআরটি পাস সংগ্রহ করা যাবে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেট্রোরেলের আগারগাঁও ও দিয়াবাড়ি স্টেশন থেকে এ কার্ড সংগ্রহ করা যাবে।

মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, DMTCL এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে 'Notice Board' সেকশনে 'MRT Pass Registration Form' ডাউনলোড করা যাবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক রেজিস্ট্রেশন ফরমটি প্রিন্ট করার পর যথাযথভাবে পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন,  জাতীয় পরিচয়পত্রের এককপি ফটোকপি সঙ্গে আনতে হবে।

মেট্রোরেল কর্মকর্তারা জানিয়েছেন,  আগ্রহীরা এমআরটি পাস সংগ্রহের  পাশাপাশি রিচার্জ করতে পারবেন।