ঢাকায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন শুরু হবে শুক্রবার (২০ জানুয়ারি)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজন করবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আয়োজকরা।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে অংশ নেবেন ইরানের কারি আহমাদ আবুল কাসেমী, মিসরের কারি মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান বুখারী ও ফিলিপাইনের কারি নো’মান পিমবায়াবায়া।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। ঢাকায় উদ্বোধনের পর দেশের ১৫টি স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার সভাপতি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
মাওলানা কারি মো. ইউসুফসহ তৎকালীন কারিদের হাত ধরে ১৯৬৬ সালে উপমহাদেশে এই সম্মেলন শুরু হয়।