পিতা হত্যার দ্রুত বিচার চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আশা করছি আমার পিতা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি ও  হত্যাকারীদের দণ্ড বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে। আমি ও আমার পরিবার এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি দেখে সান্ত্বনা পাবো। সন্তান হিসেবে আমিও এই আশা করছি।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। আরও বক্তব্য রাখেন বিএসআরএফ সহসভাপতি মোতাহার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন বিস্তারিত তুলে ধরেন।