গারো-হাজং শিশুদের নিয়ে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

লাইটশোর ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রকৃতির পাঠশালার তত্ত্বাবধায়নে গারো-হাজং শিশুদের নিয়ে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ থেকে ২৬ জানুয়ারি নেত্রকোনা গারো পাহাড়ের গাঁ ঘেষে ভারত বাংলাদেশ বর্ডার ঘেষা ছোট্ট গ্রাম বারোমারি-লক্ষ্মিপুরে ‘আর্ট ক্যাম্প ফর-ইন্ডিজেনাস কিডস’ শিরোনামে এই আয়োজন করা হয়।

গারো ও হাজং শিশুদের জন্যে প্রকৃতির পাঠশালায় সহশিক্ষা কার্যক্রম চালানো ভলান্টিয়ারিং প্রতিষ্ঠান থেকে ৫০-৬০ জন শিশু নিয়ে অনুষ্ঠিত হয় এই আনন্দ বহুল উদ্যোগ।

আর্ট ক্যাম্পে মেন্টর হিসেবে ছিলেন মেধাবী আর্টিস্ট মোর্শেদ মিশু এবং শিল্পী রিপ্পি এই কাজে যোগ দেন। এছাড়া লাইটশোর ফাউন্ডেশনের ফাউন্ডার সুলতানা রাজিয়াসহ গারো এবং হাজংদের মধ্যে ভাস্কর হাজং, অনন্ত হাজং, নাজমুল, সাইলেস ত্রিগেদী, থমাস ত্রিগেদীসহ অনেক পরিচিত মুখ উপস্থিত থেকে শিশুদের শিল্পকর্মে অনুপ্রাণিত করেছেন।