শেষ হলো স্থাপত্য শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী প্রদর্শনী

প্রতিষ্ঠানের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের শেষ টার্মের ‘স্টুডিও প্রকল্প’ নিয়ে আয়োজিত প্রদর্শনী সমাপ্ত হয়েছে। বুধবার (১ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই প্রদর্শনীর আয়োজক ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগ। বৃহস্পতিবার (২ মার্চ) প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী শুরু হয়।

বুধবার (১ মার্চ) একটি ভিন্নধর্মী প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের। ‘আর্কিটেকচার অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামের এই প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন— স্থাপত্যে পড়াশোনা করেও যারা ব্যক্তিজীবনে বেছে নিয়েছেন ভিন্ন পরিচিতি, সফল হয়েছেন ভিন্ন পেশায়, এমনই পাঁচ ব্যক্তি।

তাদের মধ্যে রয়েছেন— স্থপতি রাশেদ চৌধুরী, যিনি স্থাপত্যের স্টুডিও ‘দেশার ওয়ার্কস’এর প্রতিষ্ঠাতা এবং গ্রাফিক্সস স্টুডিও ‘লাউডওয়ার্ক’ এর সহপ্রতিষ্ঠাতা। বুয়েটের স্থাপত্য বিভাগের স্থপতি রাশেদ চৌধুরী প্যানেল ডিসকাশনটি সঞ্চালনা করেন।

পুরো আয়োজনে অংশগ্রহণ করেন, অধ্যাপক শামসুল ওয়ারেস, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক মুহাম্মদ আলী নকি, আর্টসেল ও আভাস ব্যান্ডের তারকা তানজির চৌধুরী তুহিন, ফারহানা রশিদ, নাবিলা নওরিন, জেরিন তাসনিম খান লোরা।

ছবি: রায়েদ মাহবুব চৌধুরী