ইরানে নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান

মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইরানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়— তিনি রাষ্ট্রদূত এএফএম  গওসুল আজমের স্থলাভিষিক্ত হবেন।

১৭তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম খান ১৯৯৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি চাকরি জীবনে ব্রুনাই, রোম ও লন্ডনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইস্তান্বুলে কনসাল জেনারেল হিসেবে কাজ করেছেন।

হবিগঞ্জের অধিবাসী মঞ্জুরুল করিম খান বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।