সশস্ত্র বাহিনী বিভাগের জন্য বরাদ্দ ৪৫২৭ কোটি টাকা

সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৫২৭ কোটি টাকা। যুদ্ধ, জাতিসংঘ মিশন, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী মোতায়েনসহ বিভিন্ন কাজে এই অর্থ ব্যয় করা হবে।

বাজেট বিবরণীতে আরও বলা হয়, দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও অপারেশন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নে কাজ করবে সশস্ত্র বাহিনী বিভাগ। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের ভৌত অবকাঠামো নির্মাণ এবং যৌথ গোয়েন্দা কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনায় ব্যয় করা হবে বাজেটে বরাদ্দ করা অর্থ।