হাইকোর্ট বিভাগের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

ঈদুল আজহাসহ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (৬ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, 'আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৯ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হলো।‘

নোটিসে ৫৪টি একক ও দ্বৈত বেঞ্চের নাম ও বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালিত হবে।

প্রসঙ্গত, গত ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশকালীন ছুটি পালিত হয়েছে।