এ বছর হজের জন্য সৌদি আরবে গিয়ে ইন্তেকাল করেছেন ১১৪ জন বাংলাদেশি। এরমধ্যে পুরুষ ৮৯ ও নারী ২৫ জন। সবশেষ গতকাল শনিবার (২২ জুলাই) মতিউর রহমান (৫৯) নামের এক হাজি সৌদি আরবে মারা যান।
জানা গেছে, এদের মধ্যে মক্কায় ৯৪ মারা গেছেন। এ ছাড়াও মদিনায় সাত জন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফাতে দুজন ও মুজদালিফায় একজন মারা গেছেন।
এদিকে ২২ জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৮৯টি, ফ্লাইনাস ৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করছে।