বাংলাদেশের ক্লিনিকাল পুষ্টিবিদদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব নিউট্রনিস্টস অ্যান্ড ডায়েটিসিয়ানস ফর সোশ্যাল সার্ভিসের (অ্যান্ডেস) পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল, ‘পুষ্টি নিয়ে কাজ করি, সুস্থ সবল জাতি গড়ি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সাবেক পরিচালক (ল্যাবরেটরি সার্ভিসেস) প্রফেসর ডা. সুভাগত চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুষ্টি চিকিৎসায় এই সংগঠন উত্তরোত্তোর অবদান রাখতে সাহায্য করবে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক তামান্না চৌধুরী স্বাগত বক্তব্য দেন। তিনি সংগঠনের ৫ বছরের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, সদস্য পরিচিতি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শবনম জাহান।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি শামসুন্নাহার মহুয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে, দেশের মানুষের পুষ্টি সেবা নিশ্চিত করতে, সরকারের সাথে কাজ করার এবং সেই লক্ষ্যে উপযুক্ত পুষ্টিবিদ তৈরি করতে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত অ্যান্ডেসের অঙ্গীকার ব্যক্ত করেন।’
অনুষ্ঠানে বারডেম হাসপাতালের সাবেক প্রধান নিউট্রিশনিস্ট আখতারুন নাহার আলোকে আজীবন সম্মাননা দেওয়া হয়। পরে সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের এজিএস চৌধুরী তাসনীম হাসিন।