রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা রুজু করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৯০৩ পিস ইয়াবা, ১৫৫ দশমিক ৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৯০০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ১০ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে বলে এতে জানানো হয়।