পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ঢাকা থেকে খুলনা বা বগুড়াসহ দূরবর্তী গন্তব্যের পরিবহন মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূরপাল্লার ৮ থেকে ১০ টি বাস একত্রিত করে এসকর্ট দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এতে করে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানিয়েছেন।
এছাড়া সোমবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব জানায়, অবরোধের সময় নাশকতা প্রতিরোধে দেশব্যাপী র্যাব ৪৬০টি টহল দিয়েছে।