যাত্রাবাড়ীতে বাসে আগুন

বিএনপির ডাকা তৃতীয় দফার দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যার ৬টা ৪৩ মিনিটে যাত্রাবাড়ীর মাতুয়াইলে মাদ্রাসা বাজার রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।368670885_164102213452728_1977493095919838779_n

তিনি বলেন, আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় থানা পুলিশ নিরাপত্তায় কাজ করছে।

এর আগে, রাজধানীর শাহজাদপুর এলাকায় দুপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে।