মোস্ট অ্যাডমায়ারড মার্কেটিং লিডার অ্যাওয়ার্ড পেলেন মঈন

মর্যাদাপূর্ণ ও সম্মানজনক মোস্ট অ্যাডমায়ারড মার্কেটিং লিডারস পুরস্কারে ভূষিত হয়েছেন এ.কে.এম. মঈনুল ইসলাম মঈন। ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেসের একাডেমিক কাউন্সিল এবং অ্যাওয়ার্ড জুরি তাকে এই স্বীকৃতি দেয়। অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩-২৪ নভেম্বর শেপিং দ্য ফিউচার অব সাসটেইনেবল মার্কেটিং থিম নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্র্যান্ড-মার্কেটিং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ইনসাইট শেয়ার করা এবং ব্র্যান্ড মার্কেটিং পেশাদারদের অবদানের স্বীকৃতি দেওয়া।

মইনুল ইসলাম মঈন এফএমসিজি শিল্পে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। ২০১৪ সালে ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস তাকে গ্লোবাল মার্কেটিং লিডার অ্যাওয়ার্ড দেয় এবং তাকে শীর্ষ ১০০ প্রতিভাবান মার্কেটিং লিডারের একজন হিসেবে স্বীকৃতি দেয়। তিনি একই বছরে এবং ২০১৫ সালে সিএমও-এশিয়ার ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের অ্যাডভাইজরি কাউন্সিলিং মেম্বার হিসাবে যুক্ত ছিলেন।

মঈন তার ২১ বছরের ক্যারিয়ারে এফএমসিজি শিল্পের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কৌশলগত পরিকল্পনা, ইনোভেশন, ব্যবসায়িক পরিকল্পনা এবং সাসটেইনেবিলিটি। তিনি হার্ভার্ড বিজনেস স্কুল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট- আহমেদাবাদ এবং কলাম্বিয়া বিজনেস স্কুলের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্যভাবে অসংখ্য প্রশিক্ষণ এবং কোর্সে অংশ নিয়েছেন।

বর্তমানে মঈন বাংলাদেশের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানি প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালকের পদে রয়েছেন।