মঙ্গলবার এলাকার এমএ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুজ্জামান।
একই সঙ্গে ওই কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রিশাদ (২৩), সুজন (২৪), রনি (২২), শেখ রাজু (২০), আরিফ (২১), সজল ও সাব্বির (২১) নামের ৬ যুবককে পাঁচশ টাকা করে জরিমানা করেছেন আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, দায়িত্ব ও কর্তব্য অবহেলার জন্য ওই কেন্দ্রের সহকারী হল সুপারকে অব্যাহতি এবং কেন্দ্রে অনুপ্রবেশের কারণে মুকসুদপুর উপজেলার বোয়ালীয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমানকে (৩০) তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
/এসএনএইচ