শাহজালালে ১ হাজার নকল এটিএম কার্ড জব্দ

এটিএম কার্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার নকল এটিএম কার্ড জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক গোয়েন্দারা ডিএইচএল কুরিয়ারের কার্টন থেকে এই নকল এটিএম কার্ডগুলো উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, নকল এটিএম কার্ডগুলো পাঁচটি কার্টনে করে আনা হয়েছে। এগুলো হংকং থেকে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এসেছে। পার্সেলগুলোর পক্ষে কোনও বৈধ কাগজপত্র নেই। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



এর আগে এটিএম কার্ড জালিয়াতি মামলায় পুলিশ বিদেশি নাগরিক মি. পিটারসহ তিন বাংলাদেশি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে। পিটার একজন আন্তর্জাতিক প্রতারক।

সূত্র: বাসস

/এনএস/এপিএইচ/