প্রবাসী কল্যাণ ব্যাংক ও রেইজ প্রকল্পের মধ্যে চুক্তি

বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ তথা পুনর্বাসনে সহযোগিতার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্প এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে প্রকল্পের সভা কক্ষে এই সমঝোতা সই সম্পন্ন হয়।

রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় সই করেন। এই সমঝোতা স্মারক সইয়ের ফলে প্রকল্পের আওতায় রেজিস্ট্রেশনকৃত কর্মীরা প্রকল্প সুবিধার পাশাপাশি আত্মকর্মসংস্থানে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ সহায়তা পাবেন।