কম দামে মাংস বিক্রি নিয়ে ব্যবসায়ী হত্যায় অভিযুক্ত খোকন গ্রেফতার

রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. মামুন (৩২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে খোকনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে ব্যবসায়ী মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন মিজানুর রহমান ওরফে খোকন। হত্যাকাণ্ডের পর আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।